আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও স্বপ্ন ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    ▼
    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    স্বপ্ন











    স্বপ্ন
    হাফিজ ইফতেখার

    একটু আগে শেষ বাসটা ছেড়ে গেল
    আমি একা বাস স্টান্ডে দাঁড়িয়ে ।
    ফিরে যাওয়ার কথা ভাবছি না
    ফিরে যাওয়ার পথটাও অন্ধকার।
    ক্ষণেক  আগে এলে কি দেখা হতো তোমার সাথে ?
    ওই বাসে!! ওই পথে।

    এ যে স্বপ্ন, আর শুধু স্বপ্নই সত্য হয়
    শেষ পর্যন্ত  স্বপ্নই আমার সঙ্গী হয়ে রয়।
    তাই এখন স্বপ্নের সাথে পাখা মেলে
    উড়ে বেড়াবার পালা
    এক সপ্ন থেকে আর এক সপ্নে ।

     http://www.alokrekha.com

    2 comments:

    1. মমতা শারমিনMay 15, 2018 at 8:51 PM

      সাবলীল সুন্দর একটা চমৎকার কবিতা ! জীবনের ছোট্ট ভাবনা ও তার ।, প্রতিফলন অনিন্দ্য এক কবিতা। ভালো লাগলো । অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    2. কেরামত মাওলাMay 15, 2018 at 10:15 PM

      ছোট্ট মার্জিত অনবদ্য এক খানা কবিতা । পড়তে ভাল লাগলো ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ